অপ্রতিমের মৃত্যুতে শিশু নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ, দ্রুত তদন্তের দাবি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
এক জীবনে কত চরিত্র! কখনো অপরাধীর সহযোগী, কখনো বিজ্ঞানী, আবার কখনো ভিনগ্রহের বাসিন্দা-পর্দায় নানা রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান। "দ্য স্টিং", "জ্যানাডু" থেকে শুরু করে "স্টার ট্রেক"-এর একাধিক সিরিজ-দীর্ঘ অভিনয়জীবনে বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। সেই বহুরূপী অভিনেতাই এবার চলে গেলেন না ফেরার দেশে।
গত ২২ জুলাই ৮৫ বছর বয়সে মারা যান জেমস স্লোয়ান। সম্প্রতি তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। পরে পরিবারের পক্ষ থেকেও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
"স্টার ট্রেক" ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন স্লোয়ান। "স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন", "ডিপ স্পেস নাইন" ও “ভয়েজার”-তিন সিরিজেই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। কখনো রোমুলান অ্যাডমিরাল, কখনো ক্লিঙ্গন চরিত্র-একই ফ্র্যাঞ্চাইজিতে একাধিক ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন এই অভিনেতা। "ডিপ স্পেস নাইন"-এ বিজ্ঞানী ড. মোরা এবং "ভয়েজার"-এ মা'বোর জেটরেলের চরিত্রেও দেখা গেছে তাঁকে।
তবে "স্টার ট্রেক"-এর বাইরেও তাঁর ক্যারিয়ার ছিল বেশ সমৃদ্ধ। ১৯৭৩ সালে জর্জ রয় হিল পরিচালিত অস্কারজয়ী সিনেমা "দ্য স্টিং" -এ মোটোলা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। পরে অলিভিয়া নিউটন-জন অভিনীত "জ্যানাডু" সহ বিভিন্ন সিনেমা ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেন।
১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্ম জেমস স্লোয়ানের। অভিনয়ের প্রতি আগ্রহ থেকে মঞ্চে কাজ শুরু করেন তিনি। দ্য আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে পড়াশোনা শেষে তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। এরপর নিউইয়র্কে ফিরে অভিনয়ে মন দেন। জোসেফ প্যাপের নিউইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যালে কাজের পাশাপাশি লড়াইয়ের দৃশ্যের কোরিওগ্রাফার হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৬৯ সালে আর্থার কপিটের "ইন্ডিয়ান" নাটকের মাধ্যমে ব্রডওয়েতে অভিষেক হয় তাঁর। পরের বছর "দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার" সিনেমায় বড়পর্দায় যাত্রা শুরু করেন।
১৯৭৩ সালে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমানোর পর একের পর এক সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেন স্লোয়ান। "দ্য গ্যাং দ্যাট কুডন্ট শুট স্ট্রেইট", "দ্য ডক্টরস", "দ্য স্ট্রিটস অব সান ফ্রানসিসকো", "কোজাক" ও "ডেলভেকিও" সহ নানা প্রযোজনায় দেখা গেছে তাঁকে। ১৯৭৭ সালে "ওয়েস্টসাইড মেডিকেল" সিরিজেও নিয়মিত চরিত্রে অভিনয় করেন।
অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের জগতেও দীর্ঘ সময় কাজ করেছেন তিনি। ১৯৮৯ সাল থেকে প্রায় ১৮ বছর বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছেন স্লোয়ান।
ব্যক্তিজীবনে অভিনেত্রী ডিআরড্রে লেনিগানের সঙ্গে সংসার করেছেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, সংগীতশিল্পী ছেলে ড্যানিয়েল এবং অভিনেত্রী মেয়ে সামান্থাকে রেখে গেছেন।
মঞ্চ থেকে সিনেমা, টেলিভিশন থেকে বিজ্ঞাপন-বিনোদনের নানা মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন জেমস স্লোয়ান। তাঁর অভিনীত অসংখ্য চরিত্রই এখন দর্শকদের কাছে হয়ে থাকবে দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতি।